সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী চারখাই বাজারের নির্বাচনী সমাবেশে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে কাম-কাজ দিয়া ভাসাইয়া দিলাইমু!”
স্থানীয়রা জানান, এলাকায় বর্ষাকালীন বন্যায় যখন পুরো উপজেলা পানিতে ডুবে যায়, তখন জনগণের দুর্ভোগের সময় এমরান চৌধুরীকে খুঁজে পাওয়া যায় না। নেতা-কর্মীরা ফোন করলেও রিসিভ করেন না, সামাজিক যোগাযোগে স্ট্যাটাসও দেন না। কিন্তু এবার নির্বাচনী মৌসুমে তিনি 'উল্টো ভাসানোর' প্রতিশ্রুতি দিয়েছেন—বন্যার পানিতে ভাসার বদলে এবার উন্নয়নের 'কাম-কাজ'-এর পানিতে পুরো এলাকাকে ভাসিয়ে দেবেন বলে দাবি করেছেন।
সমাবেশে উপস্থিত এক কর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “আগে বন্যায় ভাসলে উনাকে পাই না। এখন বলছেন কাজ দিয়ে ভাসাবেন। মানে কি এবার কাজের নামে টাকা-পয়সা দিয়ে এলাকা ডুবিয়ে দেবেন নাকি? আমরা তো বন্যার পানিতেই ডুবছি, এর ওপর আরেকটা ভাসানো সহ্য হবে?”
এদিকে সমালোচকরা বলছেন, বছরের পর বছর ধরে এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা একই অবস্থায় পড়ে আছে। বন্যার সময় নেতা দেখা যায় না, শুকনো মৌসুমে ভোটের আগে এসে 'ভাসানোর' কথা বলেন। এটা কি নতুন কোনো 'ভোট ভাসানো' কৌশল?
এমরান চৌধুরীর এই বক্তব্য নিয়ে স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের বন্যা শুরু হয়েছে। একজন লিখেছেন: “বন্যায় ভাসলে নেতা পাওয়া যায় না, ভোটের সময় নেতা বলেন ভাসাবেন। এলাকাবাসী এখন শুধু প্রার্থনা করছে—যেন এবারের 'ভাসানো'টা অন্তত কাজের হয়!”
